দলীয় প্রতীক এঁকে পুরুলিয়া শহরে দেওয়াল দখল শুরু বিজেপির

সাথী দাস, পুরুলিয়া, ৪ ডিসেম্বর: ব্যক্তি নয়, দলের প্রতীককে জনগণের কাছে উপস্থাপন করে ভোটের লড়াই শুরু করল বিজেপি। পুরুলিয়া শহরের বিভিন্ন দেওয়ালে দলের প্রতীক এঁকে কার্যত ভোটের লড়াই শুরু হল বলে জানান বিজেপি নেতারা।

তুলি হাতে নিজেই দলীয় প্রতীক আঁকতে দেখা যায় পুরুলিয়া শহর (উত্তর) মন্ডল সভাপতি সত্যজিৎ অধিকারী জানান, “রাজ্য ও জেলার সঙ্গে সঙ্গে ভোটের যাবতীয় প্রস্তুতি নেওয়ার দরকার আমরা তা নিয়েছি। দলের প্রতীক প্রতিটি ভোটারের মনে পৌঁছানোর লক্ষ্যে প্রতীক এঁকে দেওয়াল দখল করছি।”

এদিন দলীয় এই উদ্যোগে উৎসাহ দেখা গিয়েছে বিজেপি কর্মীদের মধ্যে। পুরুলিয়া শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে দেওয়াল দখল করে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *