দলীয় কর্মীদের অন্যায় ভাবে গ্রেফতারের প্রতিবাদ সহ একগুচ্ছ দাবিতে ময়না থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: তৃণমূলের সন্ত্রাসের অভিযোগ, মিথ্যে মামলা, ৩০৭ ধারা অপব্যবহার করে ভারতীয় জনতা পার্টির কর্মীদের অন্যায় ভাবে গ্রেফতারের প্রতিবাদ সহ একগুচ্ছ দাবিতে ময়না থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন বিজেপির।

আজ পূর্ব মেদিনীপুরের ময়না থানা ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কার টিব্রেওয়াল, ময়না বিধানসভার বিধায়ক অশোক কুমার দিন্দা সহ একাধিক বিজেপির নেতারা। ময়না বাসস্ট্যান্ড থেকে মিছিল করে থানা পর্যন্ত যান প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। একাধিক কর্মী সমর্থকদের উপস্থিতিতে বিশাল মিছিল করে থানা ঘেরাও করে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *