সাংসদ দেবের বিরুদ্ধে ঘটালের বন্যা নিয়ে রাজনীতি করার অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক

কুমারেশ রায়, মেদিনীপুর, ২৩ জুন:
ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী তথা দেব এবং ঘাটালের মহকুমা শাসকের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন বিজেপির বিধায়ক শীতল কপাট। বন্যা নিয়ে সাংসদের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছেন তিনি।

২২ জুন মঙ্গলবার, ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী ঘাটালের মন শুকাতে বন্যা পরিদর্শন করতে আসেন। এর পরে তিনি মহকুমা শাসকের দপ্তরে একটি প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করেন। কিন্তু ওই বৈঠকে ঘাটালের বিধায়ক শীতল কপাটকে ডাকা হয়নি।
এই পক্ষপাতিত্ত মূলক আচরণকে দ্বিচারিতা বলে উল্লেখ করে শীতলবাবু। তিনি বলেন, ঘাটালের বন্যা নিয়ন্ত্রণের জন্য মাস্টারপ্ল্যান অবশ্যই দরকার। সাংসদ তার নিজের মতো করে বন্যা পরিদর্শন করেছেন। সাংসদ বলেছেন, এখন রাজনীতির সময় নয়। সবাই মিলে একসাথে কাজ করতে হবে, কিন্তু ওঁনার কথার সাথে কাজের মিল পেলাম না, কারণ মহকুমা শাসকের দপ্তরে যে প্রশাসনিক বৈঠক হলো, সেই বৈঠকে ঘাটাল বিধানসভার বিধায়ক হিসেবে আমাকে ডাকা হলো না। আমাকে অন্ধকারে রেখে বৈঠক হলো। এই দ্বিচারিতা কেন প্রশ্ন তোলেন ঘাটালের বিধায়ক। শীতলবাবু বলেন, এই বিষয় নিয়ে ওঁনারাই রাজনীতি করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *