দুই সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় বাঁকুড়ার মানকানালী পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ আগস্ট: দুজন সদস্য দল ছেড়ে তৃণমূলে যোগদান করায় মানকানালী পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির। বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতে আজ অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হলে ৯-৫ ফলাফলে বিজেপি প্রার্থী মনিকা পাল পরাজিত হন। ১৫ সদস্যের মানকানালী পঞ্চায়েত ২০১৮ সালে তৃণমূলের হাত থেকে ছিনিযে নেয় বিজেপি। বিজেপি ৮ টি আসন ও তৃণমূল ৭ টি আসন লাভ করে। গত একমাস আগে বিজেপির দুই সদস্য তৃণমূলে যোগদান করে। তারপরই অনাস্থা আনে বিজেপি। আজ টানটান উত্তেজনার মধ্যে ভোটাভুটি হয়। অনাস্থা প্রস্তাবের পক্ষে ৯ টি ও বিপক্ষে ভোট পড়ে ৫ টি। একজন বিজেপি সদস্য অনুপস্থিত ছিলেন।

বাঁকুড়া সদর থানার অন্তর্গত এই পঞ্চায়েতটি ফের তৃণমূলের দখলে আসায় উৎফুল্ল ঘাসফুল শিবির।তৃণমূলের জেলা কো অর্ডিনেটর সুব্রত দরিপা সন্তোষ প্রকাশ করে বলেন, আগে এই পঞ্চায়েতটি তৃণমূলের দখলে ছিল, ২০১৮ সালে হাতছাড়া হলেও ফের তৃণমূলের হাতেই এল। এদিন প্রধান নির্বাচিত হন চায়না ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *