৫ মার্চ পুরভোটের ফলাফল নিয়ে আত্মবিশ্লেষণের বসছে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আমাদের ভারত, কলকাতা, ৩ মার্চ: পুরভোটের ফলাফল নিয়ে এবার আত্মবিশ্লেষণের বসছে বিজেপি। আগামী ৫- ই মার্চ রাজ্য বিজেপি নেতারা এই আত্মবিশ্লেষণের বসবেন। কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে এই বৈঠক হবে। বৈঠকে রাজ্য নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও থাকবেন।

বাংলা জুড়ে এখন শুধুই সবুজ আবির। ঘাসফুলের দাপটে মাথা তুলে দাঁড়াতে পারেনি পদ্মশিবির। অর্জুন সিং, শুভেন্দু অধিকারীর গড়েও পরাজয় হয়েছে। হারতে হয়েছে বালুরঘাটে। কিন্তু কেন এই ফল? তা জানার জন্য আত্মবিশ্লেষণ করবেন বিজেপি নেতারা। গতকালই পুরভোটের ফল বেরনোর পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আত্মবিশ্লেষণের কথা বলেছিলেন। জানাগেছে, ফলের এই আত্মবিশ্লেষণ বৈঠকে জেলার প্রতিনিধিদের ডাকা হয়েছে। সদ্য নির্বাচিত কাউন্সিলরদেরও এই বৈঠক ডাকা হয়েছে।

এই হার থেকে কিভাবে ঘুরে দাঁড়ানো যায় তা নিয়েও আলোচনা হতে পারে। কারন এরপর রাজ্যে পঞ্চায়েত ভোট। সংগঠনের এই অবস্থায় পঞ্চায়েত ভোটে এর থেকে ভালো ফল করা সম্ভব নয় তা মানছেন বঙ্গ বিজেপির নেতারা। কিন্তুু তারপরই লোকসভার ভোট। তাতে ফল এমন হলে অনেক বিজেপি নেতা নেত্রীর কুরসি চলে যাবে। দিল্লির কাছে কমবে দাম। তাই ঘুরে দাঁড়ানোর জন্য এখনই চিন্তন বৈঠক করে নিজেদের খামতি খুঁজতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *