মুকুলকে পিএসির চেয়ারম্যান করায় হাইকোর্টে মামলা দায়ের বিজেপির

রাজেন রায়, কলকাতা, ২৮ জুলাই: আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানিয়ে দিয়েছিলেন মুকুল রায়কে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হলে তারা আদালতে যাবেন। এবার সেই কথাটাকেই সত্যি করলেন তিনি। মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করায় শেষ পর্যন্ত হাইকোর্টে মামলা করল বিজেপি।

জানা গেছে, মুকুল রায়ের নামে দুটি মামলা করা হয়েছে। একটি হল মুকুল রায় বিধায়ক পদ নিয়ে অপরটি হল পিএসির চেয়ারম্যান করা নিয়ে। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে মামলা।

ইতিমধ্যেই এ নিয়ে মামলা চলছে স্পিকারের ঘরে। কিন্তু তাতে কোনও ভাবেই সন্তুষ্ট নন শুভেন্দু অধিকারী। গত ১৬ জুলাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তিনি আদালতের দ্বারস্থ হবেন। অবশেষে মুকুল রায়ের নামে আদালতে মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *