নন্দীগ্রামের কালীচরণপুরে তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি:নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কালীচরণপুরে আজ ভোর সাড়ে তিনটে নাগাদ তৃণমূল কর্মী সঞ্জয় দাসের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো। অভিযোগের তীর বিজেপির দিকে। সঞ্জয় দাসের অভিযোগ, আজ ভোরে সাড়ে তিনটে নাগাদ বাড়ির বাইরে বোমাবাজির শব্দ শুনে তারা বাইরে বেরিয়ে দেখেন তাদের নতুন নির্মীয়মান মাটির বাড়িতে আগুন জ্বলছে। এলাকার লোকজনদের চিৎকার করে ডেকে তারা আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে পুরো বাড়ি পুড়ে যায়।

ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তৃণমূলের তরফে অভিযোগ বিজেপির দিকে। জায়গা নিয়ে পারিবারিক গন্ডগোলের জেরে আগুন লাগানোর ঘটনা বলে দাবি বিজেপির। ঘটনার তদন্তে নন্দীগ্রাম থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *