আরামবাগে এক বিজেপি কর্মীর জমির ফসল নষ্ট করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

গোপাল রায়, আরামবাগ, ১৯ এপ্রিল: বিজেপি করার কারণে এক বিজেপির কর্মীর জমিতে তাণ্ডব চালিয়ে ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ। বিজেপির অভিযোগ, গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কয়েক বিঘা জমির ফসল নষ্ট করে দেয়। যদিও ঘটনাটি তৃণমূলের পক্ষ থেকে অস্বীকার করা হয়।

জানা গেছে, ভোটের পর থেকেই এলাকায় উত্তেজনা রয়েছে। ভোট শেষের দিন থেকে বিজেপি কর্মীদের মারধরের ভয় দেখানো হতো। সোমবার সকালে বিজেপি কর্মীরা জমিতে গিয়ে দেখে তাদের সমস্ত ফসল নষ্ট করে দেওয়া হয়েছে। তরমুজের গাছ ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। গাছ থেকে তরমুজ ছিঁড়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হয়। এরপর ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে বিজেপি মন্ডল সদস্য কাজল কোনার বলেন, ভোট শেষ হতেই তৃণমূল কংগ্রেসের লোকজনেরা বিজেপি কর্মীদের মারধরের ভয় দেখাচ্ছে দীর্ঘদিন ধরে। আমাদের দুই কর্মীর বিঘার পর বিঘা জমি ফসল নষ্ট করে দিয়েছে তৃণমূল দুষ্কৃতীরা। আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসনের ওপর আস্থা আছে। সমস্যার সমাধান না হকে আমরা বৃহত্তম আন্দোলনের নামবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *