পুর প্রশাসকদের অপসারণের দাবি নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনে গেল বিজেপির প্রতিনিধি দল

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৪ মার্চ: পুরসভার প্রশাসকদের অপসারণের দাবিতে জাতীয় নির্বাচন কমিশনে বিজেপি। বৃহস্পতিবার দিল্লিতে রাজ্য সরকারের বিরুদ্ধে নালিশ জানাতে কমিশনে যায় বিজেপির এক প্রতিনিধি দল। কৈলাস বিজয়বর্গীয, মুকুল রায়, ভূপেন্দর যাদবরা এদিন জাতীয় নির্বাচন কমিশনের অফিসে যান।

জাতীয় নির্বাচন কমিশনের অফিস থেকে বেড়িয়ে মুকুল রায় বলেন, পুরসভার প্রশাসকরা সরাসরি বাংলার মানুষকে প্রভাবিত করছে। বাংলার প্রায় ২ কোটি মানুষকে পুরসভার প্রশাসকরা প্রতিনিয়ত প্রভাবিত করছে। এইভাবে ভোট হয় না বলেও দাবি করেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করেই বাংলায় পুরভোট আটকে রেখেছে। অবিলম্বে পুরসভার প্রশাসকদের অপসারণের দাবিতে বিজেপি জাতীয় নির্বাচন কমিশনে এসেছে। কিভাবে প্রভাবিত করা হচ্ছে তা আমরা কমিশনকে জানিয়েছি। কিছু নথিপত্র কমিশনের হাতে তুলে দিয়েছি। এছাড়াও কমিশনের কাছে কয়েকজন আমলার বিরুদ্ধে নালিশ জানিয়েছেন মুকুল রায়রা। তাদের অভিযোগ, রাজ্যের কয়েকজন আমলা শাসক দলের হয়ে কাজ করছেন। তাদেরও ভোটের কাজ থেকে সরানোর দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *