খড়্গপুরের দু’নম্বর ওয়ার্ডে জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: সময় যত এগিয়ে আসছে ততই প্রচারে ব্যাস্ত হয়ে পড়েছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। খড়্গপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী চরণজিৎ সিং এই প্রথম প্রার্থী হয়েছেন। নির্বাচন ঘোষণার কিছুদিন আগে এই প্রার্থীকে পুরানো একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার হতে হয়েছিল। তবে তিনি কয়েক ঘণ্টার মধ্যেই জামিনে মুক্ত হন।

চরণজিৎ সিং খড়্গপুর শহর বিজেপির দীর্ঘদিনের কর্মী এবং গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে দলকে জেতানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। প্রার্থী ঘোষণার পর থেকেই নিজের ২নং ওয়ার্ডের সাধারণ মানুষের সমস্যার কথা শুনছেন। পৌরসভা তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও শহরের একটি বড় অংশ রেলের অধীনে থাকায় উন্নয়ন করতে পারছে না বলে বারবার দাবি করে আসছে শাসক দল। 

পৌরসভার ২ নং ওয়ার্ডের বিজেপির প্রার্থী বলেন, এবার খড়্গপুর পৌরসভায় বিজেপি বোর্ড গঠন করবে। গত পৌর নির্বাচনে চরণজিৎ সিংয়ের ২ নং ওয়ার্ড বিজেপির দখলেই ছিলো। তিনি বলেন, এখনও এই ওয়ার্ডের বেশ কিছু কাজ বাকি আছে। রাস্তাঘাট, জল নিকাশী ও পানীয় জলের সমস্যার সমাধান করা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *