করোনা এবং গরমে রায়গঞ্জে মানুষকে সাহায্যের জন্য এগিয়ে এল বিজেপি

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৫ এপ্রিল: দিনের পর দিন করোনার প্রকোপ বেড়েই চলেছে জেলাজুড়ে। তার মধ্যে বাড়ছে প্রখর দাবদাহ। পথ চলতি সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়ছে। একদিকে করোনার প্রকোপ, আর একদিকে তাপমাত্রার পারদ বেড়েই চলেছে। এই অবস্থায় পথচলতি মানুষকে সাহায্যের জন্য এগিয়ে এল বিজেপি।

উত্তর দিনাজপুর জেলায় করোনা পরিস্থিতি খুব উদ্বেগজনক হয়ে পড়েছে। প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা। করোনা আক্রান্তদের রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজে রাখার ব্যবস্থা করেছে জেলা স্বাস্থ্য দপ্তর। তার মাঝে তাপমাত্রা বেড়েই চলছে। এই কথা মাথায় রেখে রায়গঞ্জ শহর মন্ডল উত্তর বিজেপির থেকে পথ চলতি সাধারণ মানুষদের যারা মাস্ক পরেননি তাদের মাস্ক ও হাত স্যানিটাইজাড করা হচ্ছে। তার সাথে দেওয়া হচ্ছে ঠান্ডাজল ও বাতাসা।

রায়গঞ্জ শহর মন্ডল উত্তর বিজেপি সভাপতি অভিজিৎ যোশী জানিয়েছেন, করোনার পরিস্থিতিকে মাথায় রেখে প্রত্যেক পথ চলতি সাধারণ মানুষদের ঠান্ডা জল ও বাতাসা দেওয়া হচ্ছে। তার সাথে বিলি করা হচ্ছে মাস্ক এবং তাদের হাতে দেওয়া হচ্ছে স্যানিটাইজার। পাশাপাশি অভিজিৎবাবু আরও বলেন, আমাদের জেলায় বিধানসভা নির্বাচন পার হয়েছে। নির্বাচনী প্রচারে দেখা গিয়েছে কারও মুখে মাস্ক নেই। তাই সাধারণ মানুষদের অনুরোধ করছি তারা যেন মাস্ক ব্যবহার করে। করোনার হাত থেকে বাঁচতে হলে মাস্ক ব্যবহারের সাথে স্যানিটাইজার ব্যবহার করতে হবে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হচ্ছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পথ চলতি সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *