মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ বিজেপি

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৩০ মার্চ: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ হল বিজেপি। আজ রাজ্য বিজেপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল কলকাতায় নির্বাচন কমিশনের অফিসে যান। সেখানে তৃণমূল সুপ্রিমোর নামে অভিযোগ জানান রাজ্য বিজেপির প্রতিনিধিদল।

কমিশনের অভিযোগ জানানোর পর বিজেপি সাংসদ অর্জুন সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মুখ্যমন্ত্রী সরাসরি ভোটারদের ভয় দেখাচ্ছেন। তিনি নির্বাচনী প্রচার থেকে বলেছেন রাজ্যে বেশি দিন কেন্দ্রীয় বাহিনী থাকবে না। ভোট মিটলেই কেন্দ্রীয় বাহিনী চলে যাবে। এরপর রাজ্যের রাজ্য পুলিশ থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম মন্তব্য চেয়ারে বসে করতে পারেন না। এমন অসাংবিধানিক মন্তব্য করে সরাসরি ভোটারদের ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন অর্জুন সিং। তিনি বলেন, পায়ের তলায় মাটি নেই। তাই হুইল চেয়ারে বসে এমন অসাংবিধানিক মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *