আমাদের ভারত, আলিপুরদুয়ার, ১৪ মার্চ: কালচিনি ব্লকের ডীমা চা বাগানে দশ নং সেকশনে সোমবার সকালে প্রবেশ করল বাইসন। সোমবার সকালে ডীমা চা বাগানে দশ নং সেকশনে বাইসনটিকে দেখতে পেয়ে চা বাগানে উত্তেজনা ছড়ায়। কর্মরত চা শ্রমিকরা সবাই এলাকা থেকে দৌড়ে পালিয়ে যায়। অনেক চা শ্রমিক প্রাণ বাঁচাতে গাছে চড়ে যায়। ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিমতি রেঞ্জ, পানা রেঞ্জ, রাজাভাতখাওয়া রেঞ্জ ও পানা মোবাইল রেঞ্জের বন কর্মীরা পৌছয়। চা বাগানের শ্রমিকরা আতঙ্কে থাকার কারণে বর্তমানে ডীমা চা বাগানে দশ নং সেকশনে কাজ বন্ধ আছে।

অবশেষে প্রায় পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে বাইসনটিকে কাবু করে বনদপ্তর। সোমবার সকালে কালচিনি ব্লকের ডীমা চা বাগানে প্রবেশ করে বাইসন। চা বাগানে বাইসনটি দাপিয়ে বেড়ায় ঘটনাস্থলে বনদপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিমতি রেঞ্জ, পানা মোবাইল রেঞ্জ, হ্যামিলণ্টনগঞ্জ রেঞ্জের বনকর্মীরা ও আধিকারিকরা পৌছে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে বাইসনটিকে কাবু করে। পরবর্তীতে বাইসনটিকে উদ্ধার করে নিয়ে যায়।

