পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: পশ্চিমবঙ্গের মানুষ ভগবানের ভরসায় বেঁচে আছে, এই রাজ্যে মহিলাদের সুরক্ষা নেই, বাচ্চাদের সুরক্ষা নেই বলে মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।
আজ মেদিনীপুরে বিদ্যাসাগর হলে একটি অনুষ্ঠানে যোগদান করে তিনি সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গের এখন সবচেয়ে বড় শিল্প হলো বোমা শিল্প। তিনি ব্যঙ্গ করে বলেন, মমতা বন্দোপাধ্যায় চপ শিল্পের কথা বলেছিলেন কিন্তু সেটাকেউ ছাপিয়ে গেছে এই শিল্প।
রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, রাজ্যে বাচ্চা মেয়েদের ধর্ষণ করে খুন করা হচ্ছে সাম্প্রদায়িক হিংসাও ব্যাপক হারে শুরু হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নেতা, মন্ত্রী এবং সরকার বাঁচাতে ব্যস্ত বলেও তিনি কটাক্ষ করেছেন।

