সাথী দাস, পুরুলিয়া, ১৪ ডিসেম্বর: সরকারিভাবে দুয়ারে দুয়ারে ধান কেনার দাবি তুলল পুরুলিয়ার ভারতীয় জনতা কিষাণ মোর্চা। আজ পুরুলিয়া জেলার ঝালদা মহকুমা শাসকের কার্যালয়ে এই দাবি নিয়ে স্মারকলিপি দেয় ওই সংগঠন। স্মারকলিপিতে ভূমি দফতর ছাড়াও সরকারি কার্যালয়গুলিতে কৃষকদের হয়রানির অভিযোগ করা হয়। ঝালদায় দলীয় এই সংগঠনের কর্মসূচিতে যোগ দেন বিজেপি বিধায়ক নরহরি মাহাতো, জেলা বিজেপির সাধারণ সম্পাদক শংকর মাহাতো প্রমুখ। তাঁরা মহকুমা শাসকের কাছে কৃষকদের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন।

সংগঠনের কর্মসূচিতে যোগ দেওয়া জেলা সম্পাদক বিপ্লব চ্যাটার্জি বলেন, “অসহায় কৃষকদের দুয়ারে গিয়ে ধান ক্রয় করুক সরকার। অভাবী চাষিদের ধান যাতে সরকার ক্রয় করে তার জন্য ব্যবস্থা নিতে হবে সরকারকেই।”
বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন ঝালদার মহকুমাশাসক রিতম ঝাঁ।

