আশিস মণ্ডল, সিউড়ি, ২৪ ফেব্রুয়ারি: “বাংলা এবার নিজের মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠাবে। কারন মেয়ে এবার সাবালিকা হয়েছে।” বুধবার বীরভূমের মহম্মদবাজারের জনসভায় একথা বলেন বিজেপির রাজ্য সহ সভানেত্রী মাফুজা খাতুন।
এদিন সভায় উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ, অভিনেত্রী পাপিয়া অধিকারী সহ একাধিক জেলা ও রাজ্য নেতৃত্ব। গত বছরের ৩০ অক্টোবর বীরভূমের মল্লারপুর পুলিশ হেফাজতে এক নাবালকের মৃত্যু হয়। নাবালকের মৃত্যুর তদন্তের দাবিতে থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সৌমিত্র খাঁ। পুলিশ যুব সভাপতি সহ একাধিক নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে। সেই মামলায় এদিন রামপুরহাট মহকুমা আদালতে জামিন নেন সৌমিত্র। এরপরেই রামপুরহাট থেকে বাইক মিছিল করে জমায়েত হন মহম্মদ বাজারের জনসভায়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সৌমিত্রবাবু বলেন, “এই বাংলাকে বিক্রি করে দিতে ছাইছে তৃণমূল। ভাইপো নিজের স্বার্থে মা, স্ত্রী সবকে বিক্রি করে দিতে পারে। এদের চাই শুধু টাকা। এই বীরভূম থেকে প্রতিদিন ১৫ কোটি টাকা করে তোলা হচ্ছে। যার অধিকাংশ টাকা যাচ্ছে ভাইপোর পরিবারের তহবিলে। আর কিছু টাকা যাচ্ছে জেলা তৃণমূল নেতাদের পকটে। আমরা এই তোলাবাজির শেষ দেখে ছাড়ব।”
মাফুজা খাতুন বলেন, “দিদি যখন কেন্দ্রে বিভিন্ন মন্ত্রী পদে ছিলেন তখন কিছু হলেই সিবিআই চাইতেন। তাই এবার সিবিআই তাঁর দুয়ারে পৌঁছে গিয়েছে। বাংলার সরকার জনগনের দুয়ারে। আর সিবিআই দিদির দুয়ারে পৌঁছে গিয়েছে। দেশের মানুষ জেনে গিয়েছে ভাইপো চোর, তোলাবাজ, ভাইপোর বৌ চোর, তোলাবাজ আবার শ্যালিকাও চোর। মানে গোটা পরিবারটাই চোর। নিজে ধরা পরার ভয়ে সিবিআই ঢোকার আগে দিদি ভাইপোর বাড়িতে ঢুকে ফুসমন্ত্র দিয়ে আসেন। বলে আসেন জিজ্ঞাসাবাদে যেন তাঁর নাম না করে”।
দেখুন ভিডি।

