নদীর পাড় ভেঙ্গে পলি পড়ে নষ্ট ঝালদায় চাষের জমি

সাথী দাস, পুরুলিয়া, ৩ আগস্ট: নদীর পাড় ভেঙ্গে পলি পড়ে নষ্ট হয়ে গেল চাষের জমি। প্রায় একরের পর একর এক ফসলি জমি চাষের অযোগ্য হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন চাষিরা। ঘটনাটি ঝালদার লাতাড় গ্রামের।

বৃষ্টির জলের স্রোতে নদীর পাড় ভেঙ্গে গিয়ে সমস্যা দেখা দিয়েছে ঝালদায়। ৭ একর জমির ফসল নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত লাতাড় গ্রামের ৬ কৃষকের।
এবিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক বিদ্যাপতি মাহাতো হরিদাস ও ফুলচাঁদ মাহাতো জানান, কয়েকদিনের বৃষ্টিতে নদীর পাড় ভেঙ্গে লাতাড় গ্রামের প্রায় ৭-৮ একর একফসলি জমি নষ্ট হয়ে গিয়েছে। এই বৎসর ভেবেছিলাম ভাল চাষ হবে সেই মতো ধান বীজ রোপন করেছিলাম কিন্তু এই নদীর জল ও পলি ঢুকে সব শেষ হয়ে গেল। আমরা বছরে এক বার চাষ করতে পাই সেটাই চলে গেল। এখন কী করি বুঝে উঠতে পারছি না। ঋণ শোধ কী করে করবো, আর সংসারই বা কী করে চালাবো? তাই এখন আমরা সরকারি অনুদানের দিকেই তাকিয়ে রয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *