স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১২ ফেব্রুয়ারি: বামপন্থী ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযানে পুলিশি হামলার প্রতিবাদে সিপিএম তথা বামফন্টের ডাকা ১২ ঘন্টার বাংলা বনধে উত্তর দিনাজপুর জেলায় প্রভাব পড়েছে সর্বত্র। দুএকটি সরকারি বাস চললেও সমস্ত যানবাহন পরিষেবাই বন্ধ। খোলেনি দোকানপাট বা হাট বাজার।

সকলের জন্য শিক্ষা ও স্বাস্থ্যের দাবি এবং শূন্যপদে নিয়োগের দাবিতে ডি ওয়াই এফ আই ও এস এফ আই সহ ৮ টি বামপন্থী ছাত্র-যুব সংগঠন বৃহস্পতিবার নবান্ন অভিযান করে। পুলিশ ছাত্র-যুবদের প্রতিহত করতে লাঠিচার্জ, জলকামান চালায়। পুলিশের নির্মম আক্রমণে বহু ছাত্র যুব গুরুতর আহত হয়। পুলিশের এই নৃশংস অত্যাচারের প্রতিবাদে রাজ্য বামফ্রন্ট শুক্রবার ১২ ঘন্টার বনধের ডাক দেয়। বনধে ব্যাপক সাড়া পড়েছে রায়গঞ্জ সহ গোটা উত্তর দিনাজপুর জেলায়। বনধকে সমর্থন জানিয়ে হাট বাজার, দোকানপাট বন্ধ রেখেছেন ব্যাবসায়ীরা। সকাল থেকেই পথে নেমে পড়েছে বনধ সমর্থকরা।

