সুশান্ত ঘোষ, বাগদা, ১৯ নভেম্বর: এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি পুরন করলেন বাদার বিধায় বিশ্বজিৎ দাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৪৮ ঘন্টার মধ্যে চালু হল বাগদা থেকে হাওড়া যাওয়ার বাস। এই বাস পৌছাবে হাওড়া। বাস চালু হওয়ায় খুশির হাওয়া উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রে।
এতদিন বাগদা এলাকার মানুষদের কলকাতায় যেতে হলে বাস ধরে বনগাঁ শহরে আসতে হতো। এরপর ট্রেন ধরে কলকাতায় আসতেন। এতে খরচ ও সময় অনেক বেশি লাগত। এই সমস্যার কারণে দীর্ঘ দিনের দাবি ছিল বাগদা– কলকাতা একটি বাসের। গত বুধবার মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানান বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। সেই আবেদনে সাড়া দিয়ে বাস চালুর নির্দেশ দেয় মুখ্যমন্ত্রী। ৪৮ ঘণ্টার মধ্যেই বাগদা থেকে হাওড়া সরকারি বাস চালু হল শুক্রবার।
শুক্রবার সরকারি বাসের শুভ সূচনা করলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। বাগদা পুরাতন বাজার থেকে বাগদা–হাওড়া বাসের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা আরটিও বোর্ডের সদস্য প্রিয়াংশু পান্ডে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি সহ অন্যান্য আধিকারিকরা। বাগদা থেকে হাওড়া গামী বাস চালু হওয়ায় এলাকার মানুষের সুবিধা হবে বলে দাবি করেন বিধায়ক বিশ্বজিৎ দাস।

