খড়্গপুর আইআইটি’র ভিতরে যাওয়ার মেইন গেট বন্ধ করলো কর্তৃপক্ষ, বিক্ষোভ অভিভাবকদের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: খড়্গপুর আইআইটি’র ভিতরে যাওয়ার যে মেইন গেট তা বন্ধ করে দিল আইআইটি কর্তৃপক্ষ যা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন আইআইটি ক্যাম্পাসের মধ্যে থাকা পড়ুয়ার অভিভাবকরা। ১৩ তারিখ একটি নোটিশ দিয়ে আইআইটি কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল যে, আইআইটির ভেতরে ঢোকার যে মেনগেট তা বন্ধ করে দেওয়া হবে। ঘুরপথে তাদের ঢুকতে হবে। সাধারণত পুরী হয়ে ঢুকতে গেলে তাদের কম সময় লাগে, কিন্তু গ্যাস গোডাউন গেট হয়ে ঘুরে গেলে মিনিমাম ৪ কিলোমিটার তাদের ঘুরে যেতে হবে। তাও আবার একটি ব্যস্ততম বাইপাস হয়ে, যেখানে বড় বড় ট্রাক ডাম্পার ইত্যাদি চলে। তা নিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় অভিভাবকরা।

তাদের অভিযোগ, মেনগেট যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে ছাত্র-ছাত্রীদেরকে অনেক দূরে সাইকেল চালিয়ে হেঁটে যেতে হয়। আইআইটি কর্তৃপক্ষ একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে যে, আইআইটির মধ্যে থাকা বারো হাজার পড়ুয়াদের সেমিস্টার চালু হয়ে গেছে। ফলে সকাল সকাল তাদের বিভিন্ন হলে যেতে অসুবিধা হচ্ছে। সাইকেলের সঙ্গে সাইকেলের ধাক্কা লেগে যাচ্ছে। এরজন্য অতিরিক্ত সিকিউরিটিও মোতায়ন করা হয়েছে। কিন্তু তাতেও কাজ হচ্ছে না। এরজন্যই মেন গেট বন্ধ করে দেওয়া হয়েছে। তাই তাদেরকে ঘুর পথে যেতে বলা হয়েছে। আইআইটির মধ্যে রয়েছে চারটি বড় বড় স্কুল। যার মধ্যে দুটি বেসরকারি, একটি কেন্দ্রীয় সরকারি ও আরেকটি রাজ্য সরকারের স্কুল রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *