তপন কান্দুকে হুঁশিয়ারি দেওয়া ফোনের অডিও ফের ভাইরাল ঝালদায়

সাথী দাস, পুরুলিয়া, ৫ এপ্রিল: ফের তপন কান্দুকে হুঁশিয়ারি দেওয়া ফোনের অডিও ভাইরাল হল ঝালদায়। স্থানীয় তৃণমূল কর্মী অমল কান্দু ফোন করে হুঁশিয়ারি দেন। অডিওর সত্যতা স্বীকার করেছেন ওই তৃণমূল কর্মী। নির্বাচনের কয়েক দিন আগে রাতে ফোনে কথপোকথন হয় তপন কান্দু ও তৃণমূল কর্মী অমলের। ওই কথোপকথনে কোনও এক ব্যক্তিকে টাকা দেওয়া নিয়ে তর্কাতর্কি হয় দুজনের মধ্যে। সেই সময় উত্তেজিত অবস্থায় ওই তৃণমূল কর্মী তপন কান্দুকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “পরে তো তোকে তৃণমূলে ঢুকতেই হবে।”

ভাইরাল হওয়া এই অডিও নিয়ে নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা বলেন, “একটা সামান্য তৃণমূল কর্মী যদি এরকম হুঁশিয়ারি দেন তাহলে বড় নেতারা কীরকম ভাষায় হুঁশিয়ারি দেন বোঝাই যাচ্ছে। সিবিআই তদন্ত এই কারণে চেয়েছি। তদন্তে বড় বড় তৃণমূল নেতা ও অনেকেই ধরা পড়বেন বলে আমার বিশ্বাস।”

তৃণমূল কর্মী অমল কান্দু বলেন, “রাতে ভোট অভিযান চালানোর সময় কথা হয়েছিল। আর দলীয় কার্যালয়ে ওই রকম কথা হচ্ছিল সেটাই বলেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *