সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১ নভেম্বর: বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১২৮ তম মৃত্যুদিনে তার বাড়ি সংস্কার ও বাড়িটি সরকারি অধিগ্রহণের দাবিতে সরব হয়েছেন উত্তর ২৪ পরগনার বনগাঁর শিল্পী-সাহিত্যিকরা। কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু দিবসে তার গোপালনগর থানার শ্রীপল্লি ব্যারাকপুরের বাড়িটি সংস্কার ও সরকারি অধিক গ্রহণের দাবিতে সোচ্চার হলেন শিল্পী, কবি সাহিত্যিকরা।

সোমবার সকালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত ইছামতি নদীর পাড়ের সেই বাড়ির উঠোনে একটি অনুষ্ঠানের আয়োজন করে বিভূতি প্রেমি বিভূতি অনুরাগী কবি-সাহিত্যিকরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবি বিভাস রায়চৌধুরী, কবি সমরেশ মজুমদার, সাহিত্যিক দীপক চ্যাটার্জি ও গোপাল নগর টু পঞ্চায়েতের পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ সুজিত মল্লিক সহ একাধিক নেতা নেত্রীরা।
এদিন অনুষ্ঠানে এসে কবি বিভাস রায়চৌধুরী বলেন, কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতৃভূমি বনগাঁর শ্রীপল্লি ব্যারাকপুর এলাকায়। এই বাড়িটা বিলুপ্ত হয়ে দখল দারির পথে। অথচ বাইরে থেকে প্রচুর মানুষ আসে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখতে, কিন্তু কিছুই খুঁজে পায় না। আমাদের দাবি এই বাড়িটি সরকারি অধিগ্রহণ করে সংস্কার করুক।

