পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ আগস্ট: গত ১১ আগস্ট শিলিগুড়িতে অনুষ্ঠিত হয়ে যাওয়া জাতীয় স্তরের শক্তি উত্তোলন প্রতিযোগিতায় পদক জয়ী মেদিনীপুর জেলার ৪ জন প্রতিযোগীকে বিশেষ সংবর্ধনা জানালো মেদিনীপুরের সুপ্রাচীন মহারুদ্র ব্যায়ামাগার।
এই ব্যায়ামাগারের ৪ জন প্রতিযোগী বিভিন্ন স্তরের শক্তি উত্তোলন প্রতিযোগিতায় জেলার জন্য চারটি সোনা, একটি রুপো এবং একটি ব্রোঞ্জ পদক পেয়েছেন।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পূর্ত দফতরের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর সৌরভ বসু, মহারুদ্র ব্যায়ামাগারের পক্ষ থেকে সৌম্য সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা।

