স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৫ নভেম্বর:
সকাল থেকেই নিম্নচাপের জেরে মুখ ভার আকাশের, তার মধ্যে দিয়েই প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি চলছে পুজো উদ্যোক্তাদের।
আজ শান্তিপুরের সূত্রাগড় অঞ্চলের সমস্ত জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জনের কর্মসূচি। সেই মত সুত্রাগড় অঞ্চলের কালিতলা প্রতিমা নিরঞ্জন ঘাট পরিদর্শন করলেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লাল্টু ঘোষ। এছাড়াও প্রতিমা নিরঞ্জন ঘাটগুলো ঠিকঠাক আছে কিনা এবং পরিকাঠামো কি অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখলেন লাল্টু ঘোষ। আজ বিকেল থেকেই শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের সমস্ত জগদ্ধাত্রী প্রতিমা ও অন্যান্য পূজিত প্রতিমা নিরঞ্জন কর্মসূচি শুরু হবে। ইতিমধ্যে প্রতিমা নিরঞ্জন ঘাটগুলি পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

