করোনা বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া হচ্ছে প্রশাসন

সাথী দাস, পুরুলিয়া, ১২ মে: করোনা আবহে প্রথম পর্যায়ে লকডাউন কার্যকর করতে কড়া হাতে সামলেছিল পুলিশ ও জেলা প্রশাসন। সাফল্যও এসেছিল। সেবার তেমন ভাবে করোনা গ্রাস করতে পারেনি গোটা পুরুলিয়াকে। দ্বিতীয় ঢেউ কার্যত পুরুলিয়া জেলাজুড়ে যেভাবে আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে মানুষের, তাতে আংশিক লকডাউন আর করোনা বিধি কার্যকর করতে তৎপর হতে হয়েছে পুলিশ ও জেলা প্রশাসনকে। বিধি ভঙ্গকারীদের আটক করছে পুলিশ। নাছোড়বান্দাদের লাঠি পেটাও করতে পিছপা হয়নি পুলিশ।

জেলার সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন পুরুলিয়া শহরে। মৃত্যুও বাড়ছে এই জেলা সদরে। তাই উদ্বিগ্ন হয়ে পড়েছে প্রশাসন। যদিও করোনা মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থা। পুরসভার মহল্লাগুলিতে স্যানিটাইজেশনের কাজ করছে পুরসভা। এছাড়া করোনা বিধি মেনে চলার জন্য চলছে প্রচার অভিযান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *