রঘুনাথপুরে অবৈধ মজুত বালি বাজেয়াপ্ত করল প্রশাসন

সাথী দাস, পুরুলিয়া, ৬ সেপ্টেম্বর: রঘুনাথপুর শহরের বারিক বাঁধ সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে মজুত করে রাখা বালি বাজেয়াপ্ত করলেন শহরের প্রশাসনিক আধিকারিকরা। আজ অভিযান চালিয়ে প্রায় ৮০০০ সিএফটি বালি বাজেয়াপ্ত করেন তারা। এই অভিযানে ছিলেন রঘুনাথপুর ১ নম্বর ব্লকের বিডিও মিলন দেওঘরিয়া, রঘুনাথপুর থানার আইসি সঞ্জয় চক্রবর্তী, ভূমি সংস্কার দফতরের ব্লক আধিকারিক বিক্রম মুখার্জি সহ অন্যান্যরা।

তাঁরা বালি মজুত করা স্থানে পৌঁছানোর আগেই পালিয়ে যান মজুতকারীরা। এদিন সন্ধে পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে তল্লাশি ও তদন্ত চালাচ্ছে রঘুনাথপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *