করোনা রোগীদের মৃতদেহ পোড়ানোর জায়গা পরিবর্তন করল প্রশাসন, ৪ ঘণ্টা পর অবোধ উঠল কেন্দুগাড়িতে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৬ মে: অনড় গ্রামবাসীরা করোনা রোগীকে পোড়াতে দেবে না। শেষ পর্যন্ত জায়গা পরিবর্তন করতে বাধ্য হল প্রশাসন। অন্যত্র দাহ করা হবে শোনার পর অবরোধ তোলেন গ্রামবাসীরা।

আজ সকালে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের ভেন্ডডাহি গ্রামের ফুলাকেন্দু জঙ্গলের শ্মশানে করোনা আক্রান্ত মৃত ব্যক্তিকে পোড়ানোর পরিকল্পনা করে প্রশাসন। সেই খবর পাওয়া মাত্র এলকার লোকেরা পথ অবরোধ শুরু করে। বিডিও অফিস থেকে বিডিও নিজে তার সহকর্মীদের নিয়ে বোঝানোর চেষ্টা করেন। তবে নাছোড় গ্রামবাসী তা শুনতে নারাজ। শেষে জায়গা পরিবর্তন করতে বাধ্য হন তারা। জায়গা পরিবর্তন হওয়ার খবর পেয়ে অাশ্বস্থ হন গ্রামবাসীরা। অবশেষে ৪ ঘন্টা পরে তুলে নেওয়া হয় অবরোধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *