পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক হলেন একজন দৃষ্টিহীন আইএএস 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ জুলাই: পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা শাসক হিসেবে এলেন একশো শতাংশ দৃষ্টিহীন আইএএস অফিসার কেম্পা হোন্নাইয়া। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তিনি ২০১৬ সালে ইউপিএসসি পাস করেন। ২০১৭ সালের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস। কর্ণাটকের টুমকুড় জেলার বাসিন্দা তিনি।

ন’বছর বয়সেই চোখের দৃষ্টি হারান। কন্নড় সাহিত্যে স্নাতকোত্তর পাশ করার পর ইউজিসি নেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অধ্যাপনার কাজে যোগ দেন। এরপর বিয়ে করেন অচিন্তাকে। তার অনুপ্রেরণা ও সহযোগিতায় আইএএস হন। আইএএস প্রবেশনার হিসেবে হুগলী জেলাতে কাজ করেছেন তিনি। রাজ্যের নারী- শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের ওএসডি ছিলেন। সেখান থেকেই পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক হয়ে এলেন দৃষ্টিহীন আইএএস অফিসার কেম্পা হোন্নাইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *