ট্র্যাফিক পুলিশের তৎপরতা বাবা মা খুঁজে পেলে হারিয়ে যাওয়া সন্তানকে

আমাদের ভারত, ব্যারাকপুর, ৬ সেপ্টেম্বর: ফের মানবিক মুখ উঠে এল পুলিশের। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের পুলিশ কর্মীদের তৎপরতায় হারিয়ে যাওয়া হরিদ্বার থেকে আসা এক বালককে ফিরে পেল তার আত্মীয়রা।

পুলিশের সব ধরনের কাজের মধ্যে আজ আবারও মানবিক দিক উঠে এল ব্যারাকপুর ট্রাফিক পুলিশের। সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিকে সফল করার জন্য ও পথ নিরাপত্তা সম্পর্কে মানুষকে সচেতন করতে রাজ্যজুড়ে চলছে পথ নিরাপত্তা সপ্তাহ। সেই কর্মসূচি অনুযায়ী ব্যারাকপুরের রাস্তায় তৎপরতার সঙ্গে ডিউটি করছিলেন ট্রাফিক পুলিশ কর্মীরা। সোমবার সকাল ১১:৩০ নাগাদ ব্যারাকপুর রেল ষ্টেশনের সামনে ট্র্যাফিক বুথে একটি ছোট ১২ বছরের বাচ্চা ছেলেকে সেখানে কর্তব্যরত ট্র্যাফিক অফিসার সাব ইনস্পেক্টর তুষার কান্তি ব্যানার্জির হাতে তুলে দিয়ে যান এক অটো চালক।

বাচ্চাটিকে জিজ্ঞাসাবাদ করার পর জানা জায় যে সে উত্তরাখন্ডের হরিদ্বার থেকে বাবা মা-র সাথে চা মামার বাড়ি ঘুরতে এসেছিল। এদিন বাড়িতে বাবা-মা বকাবকি করায় বাড়ি থেকে সে বেড়িয়ে আসে আবার হরিদ্বারে ফিরে যাওয়ার জন্য। কিন্তু রাস্তা না চিনতে পারার ফলে সে যথারীতি হারিয়ে যায়। পথে এক অটোচালক তাকে নিয়ে এসে কর্তব্যরত পুলিশ অফিসার সাব ইনস্পেক্টর তুষার কান্তি ব্যানার্জির হাতে তুলে দিয়ে যান। এরপর তারা ছেলেটিকে জিজ্ঞেস করে জানতে পারেন যে ছেলেটি আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছিল উত্তরাখণ্ড থেকে।সেখানে ফোন করে ছেলেটির কথা বলা হলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়ে চোখের জল ধরে রাখতে পারেননি ছেলেটির বাবা। তারা পুলিশের এমন তৎপরতায় তাদের ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *