বাম কর্মী মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর প্রতিবাদে ঝাড়গ্রাম থানা ঘেরাও করল সংগঠনের কর্মীরা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৭ ফেব্রুয়ারি: ১১ ফেব্রুয়ারি বাম এবং কংগ্রেসের ছাত্র-যুব সংগঠনের ডাকা ‘নবান্ন অভিযানে মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর প্রতিবাদে
রাজ্যজুড়ে থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে ১০টি বাম ছাত্র যুব সংগঠন। সেই ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার ঝাড়গ্রামে সিপিএমের দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করে শহর পরিক্রমা করে ঝাড়গ্রাম থানায় পৌঁছায় মিছিল। আগে থেকেই থানার বাইরে ব্যারিকেড তৈরি করে পুলিশ এবং থানার বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল।

মিছিল থানায় পৌঁছনোর সাথে সাথে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এবং পুলিশের ব্যারিকেড ভেঙ্গে ফেলে বামফ্রন্টের ছাত্র যুব সংগঠনের কর্মীরা। থানার সামনে স্লোগান দিতে থাকে ছাত্র যুবরা। পরে ঝাড়গ্রাম থানার আইসি ও এসডিপিও আন্দলনকারী নেতা কর্মীদের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।পরে কয়েকজন কর্মী থানায় ডেপুটেশন দিয়ে আবার মিছিল করে পাঁচ মাথার মোড় পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *