স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৭ ফেব্রুয়ারি: বাড়ি ফাঁকা পেয়ে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ উঠলো স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার হপ্তিয়াগছ গ্রামে। অত্যাচারি ছাত্রীকে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ওই যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
পরিবারসূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার হপ্তিয়াগছ গ্রামের এক বাসিন্দা গতকাল স্বাস্থ্য সাথীর কার্ড করেতে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিল তাঁর মেয়ে। বাড়ি ফাঁকা পেয়ে মহম্মদ সারফারাজ ওই কিশোরীকে ধর্ষণ করে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। কিশোরীর বাবা বাড়িতে এসে দেখেন তাঁর মেয়ে পড়ে রয়েছে৷ তড়িঘড়ি মেয়েকে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। মেয়েটির অবস্থা অংশকাজনক থাকায় চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে।
এই ঘটনায় চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ওই যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ওই যুবক। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কার জানিয়েছেন, কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছ্র। কেউ গ্রেপ্তার হয়নি।

