৩৬তম বিষ্ণুপুর মেলার সূচনা ২৩ ডিসেম্বর, চলবে পাঁচ দিন

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকড়া, ২০ ডিসেম্বর: আগামী ২৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ৩৬তম বিষ্ণুপুর মেলা। পাঁচ দিনের এই মেলা জাতীয় মেলার স্বীকৃতি লাভ করেছে। এবছর সেই মেলা বেড়ে সাত দিনের হয়েছে।চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। গ্ৰামীন হস্ত ও কুটির শিল্পের প্রচার ও বিপনন এবং সাংস্কৃতিক মেলবন্ধন ঘটবে এই মেলায়। জেলা সহ প্রতিবেশী জেলার গ্ৰামীন ও কুটির শিল্পীরা তাদের উৎপাদিত সম্ভার নিয়ে হাজির হন এই মেলায়। পাশাপাশি পাঁচদিনের এই মেলায় আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলা উপলক্ষে তৈরী দুটি সাংস্কৃতিক মঞ্চে একদিকে যেমন জেলার নবীন শিল্পীরা তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ পান, অপরদিকে নামীদামী শিল্পীদের অনুষ্ঠান দেখার সুযোগ মেলে। ঐতিহ্যবাহী বিষ্ণুপুর ঘরানার সঙ্গীত পরিবেশিত হয় মেলায়। সেই কারণে বহু মানুষের সমাগম ঘটে। মেলা দেখার সাথে সাথে প্রাচীন এই শহর যা মন্দির নগরী হিসাবে খ্যাত তা ঘুরে দেখার সুযোগ পাওয়া যায়।এবার মেলার পাশাপাশি শুরু হবে সবলা মেলা। মেলা সুষ্ঠু ভাবে সম্পন্ন করা প্রশাসনের কাছে একটা চ্যালেঞ্জ। এবার মোট ২০৮টি স্টল নির্মিত হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন। মেলার ক’দিন যাতে কোনও অবাঞ্ছিত ঘটনা না ঘটে সেদিকে কড়া নজরদারির ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন সূত্রে জানাগেছে, এবার লেজার লাইটের সাহায্যে সারা মেলা প্রাঙ্গণ পর্যবেক্ষণ করা হবে। এছাড়া শহরের সমস্ত এলাকায় পুলিশ পেট্রলিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *