কোভিড সংক্রমন বাড়ায় মেদিনীপুর কলেজের দেড়শ তম বর্ষ পূর্তি অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হল

জে মাহাতো, মেদিনীপুর, ২৭ জানুয়ারি: কোভিড সংক্রমন বাড়ায় মেদিনীপুর কলেজের দেড়শ তম বর্ষ পূর্তি অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছেl সংক্রমন বাড়ায় বৃহস্পতিবার ইতিহ্যবাহী মেদিনীপুর কলেজ (অটোনোমাস)এর ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ৭ দিনের নানা অনুষ্ঠান পিছানোর সিদ্ধান্ত জানিয়ে দিলেন কলেজ কর্তৃপক্ষ।বৃহস্পতিবার দুপুরে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়l

সাংবাদিক বৈঠকে কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র বেরা জানান, কলেজের দেড়শো বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ২৯ শে জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু কোভিড বিধিনিষেধের কারণে কলেজ কর্তৃপক্ষ সমস্ত অনুষ্ঠান পিছিয়ে মার্চ মাসে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *