পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ সেপ্টেম্বর: প্রতিবছর মেদিনীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হয়। কিন্তু এবার বিশেষ কারণ বশত ৫ সেপ্টেম্বর তা হয়নি। তাই আজ শহরের একটি বেসরকারি হলে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি বিশিষ্ট শিক্ষাবিদ সর্বপল্লী রাধাকৃষ্ণনের ১৩৪ তম জন্মবার্ষিকী অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে ৫ নং এলাকার প্রায় শতাধিক বর্তমান এবং অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মৌ রায়, বিধায়ক দীনেন রায়, সমাজসেবী আশিষ চক্রবর্তি, সুজয় হাজরা, এমকেডি’এর ভাইস চেয়ারম্যান প্রদ্যুৎ ঘোষ, জেলা আদালতের সরকারি জিপি সুকুমার পড়িয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা। এই অনুষ্ঠানে এবছরের রাজ্য সরকার কর্তৃক শিক্ষারত্ন প্রাপক অধ্যাপক দেবীদাস ঘোষকে সম্বর্ধনা দেওয়া হয় কাউন্সিলর মৌ রায়ের পক্ষ থেকে।

