“Thank you people of India”- ইসরাইলে ক্ষেপনাস্ত্র ছুঁড়ে ইরানের কৃতজ্ঞতা প্রকাশ ভারতের প্রতি

আমাদের ভারত, ২৭ মার্চ: পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে শুক্রবার ইসরায়েলের ভূ- খণ্ড লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তবে এবারের হামলায় এক নজির বিহীন দৃশ্য ধরা পড়েছে। ইরানের সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে হামলার আগে তেহেরানের অ্যরো স্পেসের জওয়ানরা ক্ষেপণাস্ত্রের গায়ে বিভিন্ন ভাষায় সংহতি প্রকাশকারী দেশ গুলিকে ধন্যবাদ জানাচ্ছেন। গায়ে স্পষ্ট অক্ষরে লেখা ছিল, ধন্যবাদ ভারতের জনগণকে (থ্যাংক ইউ পিপল অফ ইন্ডিয়া)।

ভারত ছাড়াও স্পেন, পাকিস্তান ও জার্মানির নাগরিকদের উদ্দেশ্যে একই ধরনের কৃতজ্ঞতা সূচক বার্তা লিখেছে ইরান।

গত কয়েক মাস ধরে চলা সংঘর্ষ এখন প্রায় চরমে উঠেছে। প্রত্যাঘাত, পাল্টা প্রত্যাঘাতের নীতিতে ইসরায়েলের উপর লাগাতার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র বর্ষণ করছে ইরান। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার ইরান ঘোষণা করেছে বন্ধু রাষ্ট্র হিসেবে ভারতের মতো দেশগুলির বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য তারা হরমুজ প্রণালী উন্মুক্ত রাখছে।

এর অর্থ যুদ্ধের আবহেও ভারতের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চাইছে ইরান। এদিকে ইরানের প্রতি সংহতি জানিয়ে উপত্যকায় ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। জম্মু-কাশ্মীরের শিয়া সম্প্রদায়ের মানুষ ইরানের সমর্থনে এগিয়ে এসেছেন। রামবান জেলার চন্দ্রকোট এলাকায় কয়েকশো মানুষ স্থানীয় ইমামবাড়ায় জমায়েত হয়ে নগদ টাকা, সোনা ও রুপোর গয়না সহ বিপুল জিনিস দান করছেন। এমনকি কচিকাঁচারাও তাদের জমানো টাকা তুলে দিচ্ছে। কেউ কেউ ত্রাণ হিসেবে গবাদি পশুও দান করছেন। বদগাঁও-তে ইরানি নাগরিকদের প্রতি সহমর্মিতা জানিয়ে বিপুল পরিমাণ গয়না ও অর্থ সংগ্রহ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *