বাকুঁড়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের থ্যলাসেমিয়া স্ক্রিনিং টেস্ট

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২ জানুয়ারি: থ্যলাসেমিয়া মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আজ বাকুঁড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের থ্যলাসেমিয়া স্ক্রিনিং টেস্টের আয়োজন করা হয়। একই সাথে স্বাস্থ্য পরীক্ষারও আয়োজন করা হয়। ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির উদোগে থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্টে বহু সংখ্যক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। বাঁকুড়া কমিউনিটি মেডিসিন বিভাগের মাধ্যমে স্ক্রিনিং টেস্ট ও আপ স্টেথোক্স এর পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দেবনারায়ণ বন্দোপাধ্যায় ও রেজিস্টার ডঃ সৌরভ বসু, ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি কল্যাণ রায় ও সম্পাদক বিপ্রদাস মিদ্যা থ্যলাসেমিয়া রোগ তার প্রতিকার এবং এই পরীক্ষার গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন। ভাইস চ্যান্সেলর দেবনারায়ণ বন্দোপাধ্যায় সমস্ত কলেজে এই কর্মসূচি করার প্রয়োজনীয়তার গুরুত্ব আরোপ করে বলেন, সমস্ত কলেজে এই কর্মসূচির ব্যবস্থা গ্রহণ করবেন।

ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক বিপ্রদাস মিদ্যা বলেন, পিতা এবং মাতা থ্যালাসেমিয়া রোগের বাহক হলেই তাদের সন্তান সন্ততি এই রোগে আক্রান্ত হয়। সেই কারণে বিয়ের আগে পাত্র ও পাত্রীর রক্ত পরীক্ষা জরুরি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন তনুকা রায় সিনহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *