পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ ডিসেম্বর: আজ ডেবরা ব্লকের বালিচক স্কুলে থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। বর্তমানে এই রোগটি নিয়ে মানুষ সচেতন নয়, তাই প্রতিটি স্কুলে মাধ্যমিক পরীক্ষার আগে যদি রক্ত পরীক্ষা করে নেওয়া হয় তাহলে এই রোগ অনেকটা আটকানো যাবে। তাই সমাজের সমস্ত মানুষকে এগিয়ে আসতে আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের এডিএম অশোক ঘোড়াই, প্রাক্তন আর্মির সভাপতি বিশ্বজিৎ ভৌমিক, কালা চাঁদ দাস খান ও অন্যান্য নেতৃতবৃন্দ।

