বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষ্যে বস্ত্র দান শিবির মেদিনীপুরে

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ অক্টোবর: মেদিনীপুর ফ্রেন্ডস ক্লাবের পরিচালনায় এবং মেদিনীপুর টাউন মুসলিম কমিটির সহযোগিতায় শহরের কেরানিতলায় মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষ্যে একটি বস্ত্র দান শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা শালবনি বিধানসভার বিধায়ক শ্রীকান্ত মাহাতো, খড়্গপুর গ্রামীনের বিধায়ক দিনেন রায়, সমাজসেবী সুজয় হাজরা, বিশ্বনাথ পাণ্ডব, সন্দীপ সিংহ, নেপাল সিংহ, সুকুমার পড়িয়া, কল্পনা শিঠ, মেদিনীপুর টাউন মুসলিম কমিটির সম্পাদক আবদুল ওয়াহেদ ক্লাবের কর্মকর্তারা। এদিন শহরের প্রায় ৪০০ জন দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *