জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৯ অক্টোবর: ঝাড়গ্রাম জেলার বিনপুর থানা এলাকার রাজপাড়া গ্রামের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্রচেষ্টা গ্রুপের উদ্যোগে শনিবার ওই থানা এলাকারই কোদোলবনী গ্রামে শতাধিক দরিদ্র গ্রামবাসী ও ছাত্র-ছাত্রীদের মধ্যে বস্ত্র, খাতা, পেন্সিল, রাবার ও ইমিটেশন গয়না বিতরণ করা হয়েছে।

সমাজসেবামূলক এই কর্মসূচি সার্থক করার ক্ষেত্রে আর্থিকভাবে সহযোগিতা করেছেন শিক্ষা জগতের সঙ্গে যুক্ত সমাজসেবী শ্যামল দাস, সত্যজিৎ মৈত্র, বিপুল দে ও সোমা মণ্ডল। কর্মসূচি রূপায়ণে সহযোগিতা করেছেন মানবেন্দ্র পাত্র, আনন্দ রঞ্জন দাশগুপ্ত, লালচাঁদ মাণ্ডি, সুমন চ্যাটার্জি, অদিতি চক্রবর্তি, প্রদীপ মাহাত সহ প্রচেষ্টা গ্রুপের অন্যান্য সদস্যরা। পরবর্তীকালে এভাবেই গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে প্রচেষ্টা গ্রুপ কাজ করবে বলে জানিয়েছেন উদ্যোক্তা মুকুন্দ চক্রবর্তী।


