শালবনির জঙ্গল থেকে অস্ত্রসহ গ্রেফতার দুষ্কৃতী

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২ সেপ্টেম্বর: বুধবার গভীর রাতে শালবনির সিজুয়ার জঙ্গল থেকে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পিড়াকাটা ফাঁড়ির পুলিশ। পুলিশ বাহিনী চারদিক থেকে ঘিরে ওই জঙ্গল থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার পিস্তল ও এক রাউন্ড গুলি। ধৃত দুষ্কৃতীর নাম গফুর মাল। বয়স ৪৩ বছর এবং বাড়ি সিজুয়া এলাকার ভুলা গ্রামে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার তাকে মেদিনীপুর জেলা আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়।

জানা গেছে, বুধবার রাত এগারোটা নাগাদ গোপন সূত্র থেকে পিড়াকাটা পুলিশ ফাঁড়িতে খবর আসে যে,  সিজুয়ার জঙ্গলে ছিনতাইয়ের উদ্দেশ্য আগ্নেয়াস্ত্রসহ একদল দুষ্কৃতী জড়ো হয়েছে। এই খবর পাওয়ার পর বিশাল পুলিশ বাহিনী সিজুয়ার জঙ্গলে দুষ্কৃতীদের ঘিরে ফেলে। সেখানে গ্রেপ্তার করা হয় গফুর মালকে। তার কাছ থেকে একটি ওয়ান শাটার রিভলভার ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এরপর তার বাড়িতেও বিশাল বাহিনী নিয়ে তল্লাশি চালান শালবনি থানার আইসি গোপাল বিশ্বাস এবং পিড়াকাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনন্দ মণ্ডল। যদিও ওই দুষ্কৃতীর বাড়ি থেকে কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *