আইআইটি খড়্গপুরে ভয়াবহ অগ্নিকান্ড

পার্থ খাঁড়া, মেদিনীপুর, ২ জুলাই: ভয়ঙ্কর অগ্নিকাণ্ড আইআইটি খড়্গপুরে। আগুনে পুড়েগেল আইআইটির এল বি এস হলের কমন রুম। আগুনে পুড়ে ছাই ছাত্রদের বেডিং সহ বেশ কিছু জিনিসপত্র।

জানা গেছে, আজ ভোর রাত তিনটে নাগাদ হঠাৎই আইআইটি লাল বাহাদুর হলের কমন রুমে আগুন লেগে যায়। আর এই আগুনের জেরে ছাত্রদের থাকা বেডিং সহ বেশ কিছু জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে খড়গপুর এবং সালুয়া থেকে দুটি ইঞ্জিন এসে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের জেরে ভিতরে থাকা প্রত্যেকটি জিনিস পত্র পুড়ে ছাই। প্রাথমিকভাবে মনেকরা হচ্ছে শর্ট-সার্কিটের জেরে এই অগ্নিকান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *