ভোররাতে ঘাটালে ভয়াবহ অগ্নিকাণ্ড, জখম ৩

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: ঘাটালে ভয়াবহ অগ্নিকাণ্ড। ১৭ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার ভোররাতে হঠাৎ একটি বাড়িতে আগুন লাগে।বাড়িতে থাকা মানুষজন ঘুমের ঘোরে হকচকিয়ে যায়। চিৎকার শুরু করলে তারপর আশেপাশের মানুষজন ছুটে আসে এবং দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। তারাও সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়ির ভেতর আগুন।

সাংসদ প্রতিনিধি রামপদ মান্নার বাড়ির পাশেই হওয়া তার বাড়ির ছেলেরাও আগুন নেভাতে এবং উদ্ধার কাজে হাত লাগায়। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলে বাড়িতে থাকা পরিবারের তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
দমকল অফিসাররা মনে করছেন শর্ট শার্কিট থেকে হতে পারে, তবে আর কোনও কারন আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *