ঝাড়গ্রামে এক বেসরকারি নার্সিংহোমে মহিলার মৃত্যু ঘিরে উত্তেজনা

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৪ এপ্রিল: ভুল চিকিৎসার কারণে ঝাড়গ্রামের এক নার্সিংহোমে এক মহিলার মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা। বুধবার সন্ধে নাগাদ ঝাড়গ্রাম শহরের মধুবন মোড় এলাকায় শ্রীরাম নার্সিংহোম নামে এক বেসরকারি নার্সিংহোমে ৩২ বছর বয়সী এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঝাড়গ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই মহিলার নাম মাতঙ্গিনী গিরি, বয়স ৩২ বছর, তার স্বামী ও একটি ১২ বছরের ছেলে রয়েছে। মৃতার ভাই জগন্নাথ বেরা বলেন, তার দিদি মঙ্গলবার পায়খানা বমি করে যার ফলে বাড়ির পাশেই ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। তার দিদি সুস্থ ছিল এবং হাঁটাচলাও করছিল। বুধবার সন্ধে ৬.৪০ মিনিট নাগাদ নার্সিংহোমের ডাক্তার প্রসূন ঘোষ একটি ইনজেকশন দেওয়ার পর মাতঙ্গিনী গিরি নামে ওই মহিলার মৃত্যু হয়।

মুহূর্তের মধ্যে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতের পরিবার ও আত্মীয় স্বজন ওই নার্সিংহোমে গিয়ে বিক্ষোভ দেখায়। তারা ওই ডাক্তার প্রসূন ঘোষকে গ্রেফতারের দাবি জানায়। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ঝাড়গ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। মৃতের ভাই জগন্নাথ বেরা অভিযোগ করে বলেন, ভুল চিকিৎসার জন্য আমার দিদির মৃত্যু হয়েছে। মাত্র ৩২ বছর বয়সে পায়খানা বমি হওয়া রোগীকে ভুল ইনজেকশন দিয়ে যদি মেরে দেওয়া হয় তাহলে এভাবে কত রোগীর মৃত্যু হচ্ছে কেউ জানে না। তাই ওই নার্সিংহোমের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি জানান। তবে এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে পুলিশ।

এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। নার্সিংহোম ঘিরে রেখেছে পুলিশ। ভিতরে রয়েছে অভিযুক্ত ডাক্তার। ওই ডাক্তারের বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। তাই ওই ডাক্তারের বিরুদ্ধে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *