মিনাখায় দিলীপ ঘোষের পরিবর্তন যাত্রায় হামলা, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উভয়পক্ষে আহত বেশ কয়েকজন

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ ফেব্রুয়ারি: মিনাখা– বাসন্তী হাইওয়েতে বিজেপির পরিবর্তন যাত্রায় হামলা। এই পরিবর্তন যাত্রায় ছিলেন দিলীপ ঘোষ। হামলায় আক্রান্ত বেশএক বিজেপি কর্মী। পালটা ভাঙ্গচুর করা হয় তৃণমূলের পার্টি অফিসে। হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনা বসিহাট মহাকুমার মিনাখা থানা এলাকার।

গতকাল শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর নেতৃত্বে পরিবর্তনের যাত্রার রথ এবং ট্যাবলো কলকাতা থেকে বাসন্তী হাইওয়ে হয়ে বসিরহাটে উদ্দেশ্যে যাত্রা করে। সেই রথ মিনাখা থানার মালঞ্চ বাজারের কাছে পৌছলে তাতে হামলা চালানো হয়। তবে, দিলীপ ঘোষের গাড়িতে হামলা হয়নি। তিনি ছিলেন সামনের রথে। হামলা চালানো হয় পিছনের দিকে থাকা কয়েকটি গাড়িতে। অভিযোগ, ট্যাবলো ভাঙ্গচুর করে ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়। বিজেপির অভিযোগ হামলা চালিয়েছে তৃণমূল। পরিবর্তন যাত্রার ট্যাবলোতে থাকা কয়েকজন বিজেপি কর্মী আক্রান্ত হন। তাঁকে মারধর করা হয়। এই ঘটনার পর পাল্টা হামলা হয় তৃণমূলের পার্টি অফিসে। পার্টি অফিসে ব্যাপক ভাঙ্গচুর করা হয় বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক আহত হয়েছেন বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে।

ক্ষুব্ধ বিজেপি কর্মীরা দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতেই বাসন্তী হাইওয়ের মালঞ্চ বাজারে পথ অবরোধ করেন। পরে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *