তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা ছড়াল ঘোলার তেঘরিয়ায়, বিজেপি থেকে যাওয়া নব্য তৃণমূলের হাতে মার খেল আদি তৃণমূল কর্মী

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৮ নভেম্বর: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা ছড়াল কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন পশ্চিম তেঘরিয়া এলাকায়। বিজেপি থেকে যাওয়া নব্য তৃণমূলের হাতে মার খেল আদি তৃণমূল কর্মী। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা নাগাদ ঘোলা থানা এলাকার।

জানাগেছে, গতকাল রাত দশটা নাগাদ ঘোলা মুরাগাছা শিলপাড়া এলাকার বাসিন্দা বিটু সিং নামে এক তৃণমূল কর্মী কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে চায়ের দোকানে বসে গল্প করছিলেন বন্ধুদের সাথে। সেই সময় বিজেপি থেকে নির্বাচনের ঠিক আগেই সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সুদীপ দাস ওরফে ঘন্টুর নেতৃত্বে ১৪/১৫ জনকে নিয়ে এসে রিভলভারের বাট দিয়ে রাস্তায় ফেলে মারধোর করে বিট্টু সিং নামে ওই তৃণমূল কর্মী কে। পুরনো বিবাদকে কেন্দ্র করে এই হামলা, এমনটাই অভিযোগ পরিবারের লোকজনের। এই ঘটনায় আদি ও নব্য তৃণমূল কর্মীদের গোষ্ঠীদ্বন্দ্বে ব্যাপক উত্তেজনা ছড়াল পশ্চিম তেঘরিয়া এলাকায়। বিট্টু সিং নামে তৃণমূল কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় কামারহাটি সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *