তৃণমূলের পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা খানাকুলে

আমাদের ভারত, আরামবাগ, ৬ জুলাই: তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আরামবাগের খানাকুল এলাকায়।

জানাগেছে, পঞ্চায়েত নির্বাচনের প্রচারের জন্য তৃণমূলের তরফ থেকে বেশ কিছু পতাকা টাঙ্গানো হয়েছিল। অভিযোগ, গভীর রাতে তৃণমূলের কয়েকশো পতাকা, ফেস্টুন ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খানাকুল থানার পুলিশ। পুলিশ গেলে তাদের দেখে তৃণমূল লোকজন ব্যাপক বিক্ষোভ দেখায়। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় তারা।

যদিও তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ অস্বীকার করেছে বিজেপির। এই ঘটনায় খানাকুল থানায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *