আমাদের ভারত, মালদা, ১ অক্টোবর: বিজয় মিছিল ঘিরে উত্তেজনা। পুলিশর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানা এলাকার কালিয়াচকের এক নম্বর ব্লকে।
জানা গিয়েছে, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে চলে গুলি। শুক্রবার ছিল কালিয়াচক ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচনের দিন। প্রধান নির্বাচনের পর তৃণমূল কর্মী সমর্থকরা বিজয় মিছিল করছিল। অভিযোগ, সেই সময় পুলিশের ওপর হামলা চালানো হয়। ঘটনায় এসআই নিত্যানন্দ সাহা আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়।
যদিও জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, গুলি চালানোর কোনও ঘটনা ঘটেনি। একটু উত্তেজনা সৃষ্টি হয়েছিল বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

