সাথী দাস, পুরুলিয়া, ১৮ ফেব্রুয়ারি: পুরুলিয়ার ঝালদায় তৃণমূলের ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দীপক কান্দুর নামে ভোট প্রচারের ওই ফেস্টুন ছিঁড়ে দেয় দুষ্কৃতীরা। একটি দেওয়ালে লাগানো প্রমাণ আকারের ফ্লেক্সটির কাটা অংশ ঝুলে থাকতে দেখা যায়। কর্মীদের থেকে খবর পেয়ে তৃণমূল প্রার্থী দীপক কান্দু ঘটনাস্থলে পৌঁছে ঝা থানায় খবর দেন।

তাঁর অভিযোগ, “ওই ফেস্টুনের পাশেই অন্য দুটি প্রার্থীর প্রচার সম্বলিত ফেস্টুন অক্ষত রয়েছে। কাজেই উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার ফেস্টুনটি ছেঁড়া হল।” তাঁর অভিযোগের তির কংগ্রেসের দিকেই।
প্রসঙ্গত, ওই ওয়ার্ডেই তাঁর কাকা তপন কান্দু কংগ্রেসের ভাইপোর প্রতিদ্বন্দ্বী। অভিযোগ, অস্বীকার করে কংগ্রেস।

