ফের দুষ্কৃতী তাণ্ডব ও দোকান লুটপাটের ঘটনায় উত্তেজনা জগদ্দলে

প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগণা, ১৯ জুন: ফের রাতের অন্ধকারে দোকানের তালা ভেঙ্গে সর্বস্ব লুঠ করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ পুলিশকে জানিয়েও সমস্যার সুরাহা হচ্ছে না৷ বেড়েই চলেছে দুষ্কৃতী দৌরাত্ম্য৷ জগদ্দলের নতুন বাজারে একটি বস্ত্র প্রতিষ্ঠানে লক্ষাধিক টাকার লুঠের ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়ালো ওই এলাকায়। শুক্রবার গভীর রাতে তালা ভেঙ্গে নগদ ১০ হাজার টাকা সহ লক্ষাধিক টাকার সামগ্রী লুঠ করেছে দুষ্কৃতীরা। শুধু তাই নয় নগদ আশি হাজার টাকাও নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

এই ধরনের চুরি ও লুটের ঘটনা এই বাজার এলাকায় প্রায়ই ঘটছে। তাই একের পর এক লুটের ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, এই ধরনের চুরি ও লুটের ঘটনা হামেশাই ঘটছে৷ একের পর এক লুটের ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগে সরব হয়েছেন৷ এদিন পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ আনেন স্থানীয়রা। এই ধরনের দুষ্কৃতী কার্যকলাপ চলতে থাকায় স্থানীয় ব্যবসায়ীরা শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ওই বাজার বন্ধ করে দেন।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ প্রশাসন। সেই সঙ্গে আসেন বিধায়ক পবন সিং। তিনিও এই দুষ্কৃতী তাণ্ডবের বিরোধিতা করে বলেন, “পুলিশ থাকলে লুটতরাজ করে না দুষ্কৃতীরা কিন্তু পুলিশ চলে গেলেই আবার যেই কে সেই। পুলিশের উচিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা৷’’ পুলিশ অবশ্য জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷ শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *