আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৯ ফেব্রুয়ারি: যেখানেই বিজেপির সভা হয় সেখানেই পাল্টা সভা করে তৃণমূল কংগ্রেস। এবার ঠাকুরনগরে অমিত শাহের সভার পালটা তৃণমূলের সভা হবে। এই সভায় উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের দাবি, এই সভায় দশ হাজার লোকের জমায়েত হবে না। আজ পরিবর্তন যাত্রায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
পরিবর্তন যাত্রা আজ গোবরডাঙ্গা এলাকায় প্রবেশ করল। বিজেপি কর্মীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মত। গোবরডাঙ্গা কালী মন্দিরের সামনে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন সাংসদ শান্তনু ঠাকুর। তিনি জানিয়েছেন, কল্যাণী থেকে এই যাত্রা শুরু হয়েছে স্বরূপনগরে গিয়ে শেষ হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন মানুষের উন্মাদনা দেখে এটা পরিষ্কার যে আগামী একুশের নির্বাচনে বিজেপি এরাজ্যে সরকার গঠন করবে।

খাদ্যমন্ত্রী বলেছেন জাকির হোসেনের উপর বোমা হামলা করেছে বিজেপি ও কংগ্রেস এই প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন ওনার মনে এতদিন যা চলছে উনি এতদিন যা করেছেন, তাই এখন ভাবছেন। ঠাকুরনগড়ে অভিষেক ব্যানার্জির সভা প্রসঙ্গে তিনি বলেন, দশ হাজার লোকের জমায়েতও করতে পারবে না।

